Header Ads

কন্যা সন্তান আল্লাহর অপূর্ব সৃষ্টি !

কন্যা_সন্তান_আল্লাহর_অপূর্ব_সৃ

ষ্টি !


---------------------------------------------
---
জোহর সালাত শেষে শুয়ে শুয়ে মোবাইলে
প্রিয় আল্লামা সাঈদী (হাফিঃ) এর "কন্যা সন্তানের
মর্যাদা" বিষয়ক ওয়াজ শুনতেছি। কন্যা সন্তানের
জন্মগ্রহণে ফেরেশতা কর্তৃক কন্যা সন্তানের
পিতা-মাতাকে সালাম/স্বাগত জানানো এবং
বেহেশতী বিছানা বিছিয়ে দেয়ার ব্যাপারে রাসূল
(সাঃ) এর হাদিস রয়েছে।
--
প্রথম কন্যা সন্তানের আগমনে গৃহে রহমত
বরকতের মাত্রা বেড়ে যায়। সঠিক ভাবে বড়
করে সৎ পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করতে
পারলে প্রিয় নবীর সাথে একত্রে জান্নাতে থাকা
যাবে বলে বর্ণিত রয়েছে।
জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ তাদের জন্য
যাদের কন্যা সন্তান রয়েছে। এ এক বিশাল অফার।
স্পেশাল সুযোগ।
--
মনে মনে ভাবছি, বিয়ে করার পর আমার প্রভূর
নিকট সর্ব প্রথম প্রার্থনা করবো.... আল্লাহ যেন
প্রথমেই কন্যা সন্তানের পিতা হওয়ার সুযোগ
করে দেন।
ওয়াজ শোনার মাঝেই কল আসলো... Al-Amin
Sarkar এর। কাকু, আমি কন্যা সন্তানের পিতা হয়েছি।
আল-হামদুলিল্লাহ !!
বললাম...শোকরিয়া। আমার এক নায়িকার আগমন
ঘটেছে। দ্রুত রসমালাই বা মিষ্টির ব্যবস্থা করো।
স্বাগত ও অভিনন্দন আল-আমিন ও তার স্ত্রীকে
এই জন্য যে, তোমরা কন্যা সন্তানের জনক
জননী হয়েছো।
--
প্রিয় নবীর জীবনটা-ই ছিল ফাতেমাময়। ইসলাম
দিয়েছে নারীর অধিকার ও মর্যাদা। কন্যা সন্তানের
প্রশংসায় দেখেছি বহু ইসলামের বহু কীর্তিগাথা
ইতিহাস।
অথচ, জাহিলি যুগে কন্যা সন্তানের আগমনে মুখ
কালো ও ফ্যাকাশে হয়ে যেতো। টেনশানে
পড়ে যেতো কন্যা সন্তান নিয়ে।
জীবন্ত পুঁতে ফেলা হতো। নারী কন্যা
সন্তানের নূন্যতম অধিকার দেয়া হতো না। ইসলাম
এসেছে কন্যা সন্তানের জন্য আশীর্বাদ ও
শান্তির সুবাতাস নিয়ে।
--
কন্যা সন্তানের মর্যাদা বেড়ে গেলো। পৃথিবী
ব্যাপী খাদিজা, ফাতেমা, রুকাইয়া, জয়নাব, কুলসুম,
হাফসা (রাঃ) সহ লাখো লাখো নারীদের সুনাম
বেড়ে গেলো। মর্যাদা উচ্চকিত হলো।
সম্মানের আসনে আসীন হলো।
কালের পরিক্রমায় কষ্টে বুক ফেটে যায়,
যখন বর্তমানেও কারো কন্যা সন্তানের
আগমনে পরিবারে নেমে আসে বিষাদের ছায়া।
মুখ কালো ও ফ্যাকাশে হয়ে যায় আত্নীয়
স্বজনের। তাহলে কি আমরা সেই আইয়্যামে
জাহিলিয়্যাতে এখনোও ডুবে আছি?
--
পরিচিত বহু লোক কে দেখেছি...পুত্র সন্তানের
আশায় দিন গুজরান করছেন। কন্যা সন্তান হলে
নিজেদের মধ্যে অসন্তুষ্ট বিরাজ করে।
এমনকি কারো কারো বিবাহ বিচ্ছেদ পর্যন্ত
ঘটতে দেখেছি। অথচ সব ফায়সালা হচ্ছে
আল্লাহর। যেখানে কন্যা সন্তানের বহুবিধ মর্যাদার
কথা এসেছে কুরআন-হাদিসে সেখানে কন্যা
সন্তানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতে পারে
একমাত্র ইসলাম বিদ্বেষীরাই।
--
কন্যা সন্তানের প্রতি অবহেলার তীরটি সমাজ
থেকে দূরীভূত করাই ছিল ইসলামের বিধান।
ইসলামী আইনের অনুপস্থিতিতে যৌতুক প্রথার
প্রচলন ও নারীর প্রতি বৈষম্য, ন্যায্য অধিকার
থেকে বঞ্চিত করা, হেয় প্রতিপন্ন ও তুচ্ছ-
তাচ্ছিল্ল্যের ফলে বার বার কলুষিত হচ্ছে মুসলিম
সমাজ ব্যবস্থা।
সকল কন্যাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
পৃথিবীর সকল কন্যা সন্তান ও তাদের পিতামাতাদের
আল্লাহ টেনশানমুক্ত ভালো রাখুন.....

No comments

Free bonus $25 from online

Amazing earning money Online from site.. Join for bonus $25 Do you join this link with your friends to earn.  Earn $25 for ever...

Powered by Blogger.